লেখক: হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
Posts by হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ:
তরুণ অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এমন ফলাফল অর্জনে উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন ২০২৪ সালে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের জায়গা তৈরি করছেন নারায়ণগঞ্জের মেয়ে সামিয়া আক্তার রিতা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফার বিভাগে মনোনয়ন পেয়েছেন দেশের প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা সাহিল রনি।
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রবিবার এই প্রার্থীতা ফিরিয়ে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও আপীল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনু এই রায় প্রদান করেন।
রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে অভিনয়ের আবেগঘন প্রকাশ, সাবলীল অভিনয়শৈলী, অনন্য সৌন্দর্য ও ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো: রাহাত মিয়া (রাহাত সাইফুল) সরকারি 'পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি'-র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
একটি চরিত্র দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলবে, তা শুধু অভিনয় বা সংলাপের ওপর নির্ভর করে না। চরিত্রের পোশাক, রঙ, মেকআপ, চুলের বিন্যাস কিংবা ক্ষুদ্র একটি অলংকারও তার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থাকে প্রকাশ করে।
এফডিসির ঝলমলে আলো আর ক্যামেরার পেছনের গল্পটা যে এতটা অন্ধকার হতে পারে, তা হয়তো খোদ চলচ্চিত্রের মানুষদেরও ভাবনার অতীত ছিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন এক তুমুল বিতর্ক।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর নেতৃত্বে এলেন তাসনোভা মাহবুব সালাম। তাকে কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে রিহ্যাব।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে ঘিরে একের পর এক অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা।