লেখক: ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি
ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি
Posts by ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি:
পুলিশ জানায়, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী বলে জানিয়েছে র্যাব।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙন ও গতিপথ পরিবর্তনের কারণে সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাও হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নদীর ডান তীরে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরবর্তীতে জেলা অডিটোরিয়াম (পুরাতন)-এ এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরে ছয়টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৫ জুলাই) সকালে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচিতে স্থানীয় ১৯৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর গতিপথ পরিবর্তন এবং নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাটগ্রাম থানা-পুলিশের একটি চৌকস দল উপজেলার রহমানপুর মেছিরপাড় এলাকায় প্রথম অভিযানটি চালায়।
আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের নিয়মিত অভিযান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, "আজ আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যেখানে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে।"