লালমনিরহাট: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। আজ ১৬ আগস্ট,২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লালমনিরহাট-এর যৌথ আয়োজনে সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রী।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লালমনিরহাট-এর যৌথ আয়োজনে সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রী।
উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরবর্তীতে জেলা অডিটোরিয়াম (পুরাতন)-এ এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মৎস্য খাতের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা মৎস্য অফিসার জনাব সারোয়ার জাহান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার এবং স্থানীয় সম্মানিত মৎস্যজীবী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।