2026-10-21ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা উত্তর-পূর্ব পাড়ার মিস্ত্রিবাড়ির বাসিন্দা রিয়া ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর একই এলাকার আব্দুল্লাহর ছেলে রাব্বি আহমেদের সঙ্গে প্রায় সাত মাস আগে আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অভিযোগ অনুযায়ী, বিয়ের এক মাস পর রাব্বি প্রবাসে চলে গেলে রিয়ার ওপর নির্যাতন শুরু হয়।
আরও দেখুন
2026-10-19ডেস্ক রিপোর্ট
অপ্রতিমকে ঘিরেই ছিল বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ও মা নাহিদা বেগমের সব স্বপ্ন। সন্তানকে হারানোর পর তাঁদের জীবন যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে—অপ্রতিমকে নিয়ে কাটানো দিনগুলো আর তাকে ছাড়া বেঁচে থাকার কঠিন বাস্তবতা।
আরও দেখুন
2026-10-19ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি কাটার যন্ত্রের ভেতরে লুকানো স্বর্ণবার এবং ঢাকায় দুই যাত্রীর দেহের অভ্যন্তরে লুকানো ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়।
আরও দেখুন
2026-10-19ডেস্ক রিপোর্ট
সৌদি আরবের মক্কায় প্রবাসী বাংলাদেশি যুবক নজরুল ইসলামের (২২) মৃত্যুদণ্ড কার্যকরের খবর পৌঁছানোর পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের অভিযোগ, স্বজনদের না জানিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্রে জানা যায়, শর্শদী ইউনিয়নের বাসিন্দা জামাল উদ্দিনের প্রথম সংসারের সন্তান নজরুল ইসলাম রাব্বি। গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফিরেও পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে প্রবেশ করতে পারেননি তিনি। এ নিয়ে বাবা-ছেলে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একপর্যায়ে দুজনই নিজেদের বাসায় থাকতে না পেরে আলাদা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। স্বজনেরা মরদেহ নিতে হাসপাতালে ছুটে এলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় এখনই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে না। আগুনে পুড়ে মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
আহত মীযানুর রহমান উপজেলার ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে। হামলার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
নিখোঁজ চারজনের বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আফসানার বড় বোন, স্কুলশিক্ষক ফারজানা মতিন। দুই ভাগনির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘ওরা খুব সুখী ছিল। একদম ফুলের মতো। ওদের দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে শুধু।’
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তাঁর পাঁচ বছর বয়সী সন্তান, এক ভাই ও তিন বোন। পরিবারের ছয় সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁদের স্বজনেরা।
আরও দেখুন