Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২১ জনের মৃত্যু, আহত ৪৭ - Chief TV

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২১ জনের মৃত্যু, আহত ৪৭ - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  118 views
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২১ জনের মৃত্যু, আহত ৪৭ - Chief TV
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের ‘মিকাসা ইন’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে, যারা বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের অধিবাসী।
 
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে এবং অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তবে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে হোটেলটির রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। রেস্তোরাঁর শেফ কেসার সিং একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করার সময় হঠাৎ করেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে রূপ নেয়। একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষের এই হোটেলটি চিকিৎসা ভিসায় ভারতে যাওয়া আফ্রিকান ও অন্যান্য বিদেশি নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় ছিল।
 
আগুন লাগার সময় অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন, ফলে তারা ভেতরে আটকা পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে আগুন থেকে বাঁচতে কিছু মানুষকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়তেও দেখা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়

Share: