Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / একজন নিভৃতি চারিণী নন্দিত আবৃত্তিকার আরিফা বেগম

একজন নিভৃতি চারিণী নন্দিত আবৃত্তিকার আরিফা বেগম

2026-06-17  ডেস্ক রিপোর্ট  124 views
একজন নিভৃতি চারিণী নন্দিত  আবৃত্তিকার আরিফা বেগম

আহমদ সাব্বির রোমিও : পেশায় শিক্ষক আর নেশায় আবৃত্তি শিল্পী।
বর্তমান সময়ে আরিফ বেগম নিজেকে নিজেই  তৈরি করে আবৃত্তি শিল্পী হিসাবে যথেষ্ট সুনাম করিয়ে চলছেন। তবে তিনি প্রতিটি শিক্ষাকে গুরু-মুখী বিদ্যা বলে নিজের ভেতর ধারণ করে চলেন।

আবৃত্তি শিল্পী আরিফা বেগম দীর্ঘ ১০ বছর ধরে আবৃত্তির চর্চার সাথে সম্পৃক্ত আছেন। তিনি বলেন আবৃত্তি তার হৃদপিণ্ড। তার জীবনের একান্ত শখের জায়গা, একান্ত বিনোদনের জায়গা, নিজেকে সুস্থ রাখার জায়গা, এই জায়গায় দিয়েই তিনি আবৃত্তির শ্রোতাদের কাছে পৌঁছাতে চান। আবৃত্তি চর্চাকে তিনি দৈনন্দিন জীবনের একটি অংশ করে নিয়েছেন।

তিনি মনে করেন আবৃত্তি শিল্প কঠিন একটি মাধ্যম, বারবার অনুশীলনের মাধ্যমে আবৃত্তিকে আয়ত্ত করতে হয়। "আরিফা কাব্যলয়"অনলাইন পেজ জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ এটাই। তিনি সব সময় অগ্রজদের পথ অনুসরণ করে নিজের আবৃত্তি জগতের পথ নিজস্ব ভাবধারায়  তৈরি করেন। বর্তমানে তিনি

কুমিল্লার ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজের  ( বাঙলা ভার্সন) অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। মূলতঃ আবৃত্তি শিল্পী দিনের যথেষ্ট সমৃদ্ধ। একাধারে অনলাইন পেজে আবৃত্তি করে চলেছেন, সেই সাথে মঞ্চেও নিয়মিত আবৃত্তি করে  নিজের একটি সৃজনশীল জায়গা নিয়েছেন। আবৃত্তিতে নিজস্ব ধারা ও যাদুকরী কণ্ঠই তাকে সু প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।


Share: