Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা - Chief TV

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  27 views
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা - Chief TV

গাজা শহরের জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ১০০ ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববারের এ জানাজায় নিহতদের স্বজনসহ হাজারো ফিলিস্তিনি অংশ নেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উদ্ধার অভিযানে এসব মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই বছর আগে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছিলেন।

উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির সংকট থাকায় সীমিত সক্ষমতায় অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, গাজার আরও ১৪৭টি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এক হাজারের বেশি মরদেহ চাপা পড়ে আছে।


Share: