Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / গাজীপুরে ছেলের হাতে বাবা খুন - Chief TV

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  34 views
গাজীপুরে ছেলের হাতে বাবা খুন - Chief TV

গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনোয়ার তাঁর বাবাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


Share: