Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ - Chief TV

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  22 views
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ - Chief TV

ইরানের পশ্চিমাঞ্চলে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। সানানদাজের গভর্নর জানিয়েছেন, ট্যাংকার বহনকারী গাড়িটির ব্রেকে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গভর্নর জানান, প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম শেষ হলে প্রকৃত সংখ্যা আরও স্পষ্ট হতে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী যান চলাচলকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৮ সালে সানানদাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসকে জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দুর্বল সড়কব্যবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের ঘাটতিও এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।


Share: