Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / মুচলেকা দিয়ে ‘এক শর্তে’ মুক্তি পেলেন অভিজিৎ দীপকে - Chief TV

মুচলেকা দিয়ে ‘এক শর্তে’ মুক্তি পেলেন অভিজিৎ দীপকে - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  43 views
মুচলেকা দিয়ে ‘এক শর্তে’ মুক্তি পেলেন অভিজিৎ দীপকে - Chief TV

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাঁকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালত ৫০ হাজার রুপির মুচলেকা জমা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করবেন না—এমন অঙ্গীকারের শর্তে তাঁর মুক্তির নির্দেশ দেন।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রথম প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। সেখানে তিনি ‘বীর-জারা’ সিনেমায় শাহরুখ খানের চরিত্রের একটি ছবি প্রকাশ করেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে ওই চরিত্র ২২ বছর পাকিস্তানের কারাগারে থাকার পর মুক্তি পায়। ছবির ক্যাপশনে দীপকে লেখেন, ‘ওয়াইফাই ও ফোন ছাড়া ২৪ ঘণ্টা পর জেল থেকে বের হওয়ার অনুভূতি।’

শুক্রবার আটক হওয়া আরেক তরুণ নেতা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। শনিবার ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিজিৎ দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।

এর আগে গত সপ্তাহে জন্তর মন্তরে প্রবেশের ঘটনায় সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচারিক হেফাজতে রয়েছেন। প্রতিবাদস্থল হিসেবে জন্তর মন্তরের স্বীকৃতি বাতিলের পর সেখানে প্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল। মিছিলে জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা ছিল। তবে তাঁদের আটক করা হলেও শিক্ষার্থীসহ অন্যরা পতাকা হাতে ছোট ছোট মিছিল করেন।


Share: