Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ - Chief TV

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  23 views
ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ - Chief TV

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার ৪৬, আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর সামিউন আর বাড়ি ফেরেনি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না।

নিখোঁজ হওয়ার সময় সামিউনের পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি সামিউন আল মাহির সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১৭-৫৭৭৪৭৭, ০১৬১২-৫৭৭০০০।


Share: