Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০ - Chief TV

নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০ - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  37 views
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০ - Chief TV

নরসিংদীর পলাশ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘোড়াশাল পৌরসভার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

আহত ব্যক্তিরা জানান, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষকে কামড়ায়। এ সময় কেউ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আবার কেউ বাড়ির আঙিনা বা আশপাশে কাজ করছিলেন। তবে শিয়ালের সংখ্যা কত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

শিয়ালের কামড়ে আহত ১০ জন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক। তিনি বলেন, হাসপাতালের জলাতঙ্কের টিকাকেন্দ্র থেকে প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়ে তাঁরা বাড়ি ফিরেছেন।


Share: