Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি - Chief TV

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  31 views
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি - Chief TV

যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুনকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তার প্রসববেদনা তীব্র হয়। পরে চলন্ত অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

নবজাতকের জন্মের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। একই সঙ্গে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।


Share: