Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার - Chief TV

পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  27 views
পরীমণি নাচলেন এবং নাচালেন, ভিডিও ফেসবুকে শেয়ার - Chief TV

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন তিনি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতিবছরই বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনের আয়োজনে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

নাচের ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ ভিডিওতে দেখা যায়, গানের তালে পরীমণি ও কিবরিয়ার নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দিকে পরীমণিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর নাচের প্রশংসা করেছেন, আবার কেউ মজার মন্তব্য করেছেন। এর আগে জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেও আলোচনায় এসেছিলেন পরীমণি। নতুন ভিডিও প্রকাশের পর সেই ঘটনাটিও স্মরণ করেছেন কয়েকজন অনুসারী।

ভিডিওতে পরীমণির সঙ্গে নাচতে দেখা যাওয়া গোলাম হোসেন কিবরিয়া পেশায় একজন নৃত্যনির্দেশক। তাঁর নিজস্ব নাচের প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন। পরীমণির সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এদিকে জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।


Share: