Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / সাত মাসে একের পর এক খুন, মুরাদনগরে বাড়ছে আতঙ্ক - Chief TV

সাত মাসে একের পর এক খুন, মুরাদনগরে বাড়ছে আতঙ্ক - Chief TV

2026-07-21  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  47 views
সাত মাসে একের পর এক খুন, মুরাদনগরে বাড়ছে আতঙ্ক - Chief TV
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত ৭ মাসে ঘটেছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। কৃষক, শিক্ষক, ৩ সন্তানের জননী, গৃহবধূ, শিশু ও অটোচালক কেউ বাদ যাচ্ছে না।মামলা হয়, মানববন্ধন হয়, কিন্তু আসামি ধরা পড়ে না।
 
মুরাদনগর কি এখন মৃত্যুপুরী? আর কত মায়ের বুক খালি হলে পুলিশ জাগবে? অভিযোগ উঠেছে, খুন বাড়ছে, গ্রেফতার নাই। নিহতদের সন্তান ও স্বজনদের আহাজারি করছেন।

​স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় ঘটেছে নিম্নোক্ত হত্যাকাণ্ডগুলো:১৬ জানুয়ারি ২০২৬ - শিশু ধর্ষণ ও হত্যা। যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে ৬ বছরের শিশু নিহা মনিকে ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
 
অভিযুক্ত তারই চাচাতো ভাই রাসেল মিয়াকে গ্রামবাসী আটক করে পুলিশে দেয়। ১৩ মার্চ ২০২৬ - কলেজ শিক্ষক। বাজারের একটি ভাড়া বাসা থেকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষক সাইফুল ইসলামের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​৭ এপ্রিল ২০২৬ - কৃষক কুপিয়ে হত্যা। বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরীহ কৃষক মাঞ্জু সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে হত্যা করা হয়।

​১৪ এপ্রিল ২০২৬ - যুবক গলা কেটে খুন। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে এরশাদ মিয়ার গলা কাটা লাশ উদ্ধার। পিতা: মো: হক মিয়া। মামলা হলে ১জন গ্রেফতার হলেও অন্যান্য আসামি গ্রেফতার নাই বলে অভিযোগ।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অধিকাংশ মামলার আসামি গ্রেফতার না হওয়ায় খুনিরা প্রকাশ্যেই ঘোরাফেরা করছে। উপজেলাজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

​২১ জুন ২০২৬ - অটোচালক খুন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে টনকী ইউনিয়নের বেলাবাড়ি গ্রামের ঝোপ থেকে অটোচালক মাহবুব আলম ওরফে মাসুমের গলাকাটা মরদেহ উদ্ধার। এ ঘটনায় ২ যুবক গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার।

​২৫ জুন ২০২৬ - গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে-কুপিয়ে হত্যা। পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর বাজারে দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) কে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

​৬ জুলাই ২০২৬ - গৃহবধূ খুন। টনকী ইউনিয়নের বারিয়াপাড়া গ্রামের তিন সন্তানের জননী আফসানা আক্তার হ্যাপি (২৮) কে ধর্ষণের পর হত্যা। একমাত্র আসামি গোলাম জিলানী (৩২) এর গ্রেফতার ও সর্বোচ্চ সাজা দাবিতে মানববন্ধন করেছেগ্রামবাসী।

​১৪ জুলাই ২০২৬ - বৃদ্ধের গলা কাটা লাশ। ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পুকুর থেকে ওহেদ ভূঁইয়া (৬০) এর গলাকাটা লাশ উদ্ধার। এ ঘটনায় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ।

​স্থানীয়দের অভিযোগ, একের পর এক খুন হলেও অধিকাংশ মামলার আসামি গ্রেফতার হচ্ছে না। "এরশাদ মিয়া হত্যা মামলার আসামি একজন গ্রেফতার হলেও অন্যান্য আসামিরা "পুলিশের খাতায় পলাতক" দেখানো হলেও গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগীরা বলেন, খুনের বিচার নাই। আসামি ধরা না পড়লে খুনি আরও সাহস পাবে। আমরা কিভাবে নিরাপদে থাকবো? আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

৪ জুলাই ২০২৬ - যাত্রাপুরে অটোচালক সাইদুল ইসলামকে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা। ​১০ জুলাই ২০২৬ - রাজাচাপিতলা বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক সুমন মিয়ার উপর হামলার ঘটনাও ঘটেছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। মানববন্ধন ও বিচারের দাবি।

একাধিক ঘটনায় গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দ্রুত আসামি গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
একইসাথে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজির হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশের বক্তব্য, বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন বলেন, সবগুলো মামলার তদন্ত চলছে। কিছু আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Share: