Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / সৌদি আরবে গুলিতে বাংলাদেশি নিহত, হামলাকারীর আত্মহত্যা - Chief TV

সৌদি আরবে গুলিতে বাংলাদেশি নিহত, হামলাকারীর আত্মহত্যা - Chief TV

2026-08-31  সৌদি আরব প্রতিনিধি :  42 views
সৌদি আরবে গুলিতে বাংলাদেশি নিহত, হামলাকারীর আত্মহত্যা - Chief TV

সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের গুলিতে কামরুল জামান নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে তিনি সৌদি আরবে যান। দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর বরাতে জানা যায়, কামরুল জামান কর্মস্থল একটি সুপারমার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। পথে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় কামরুল জামানের মৃত্যু হয়। তবে কী কারণে ওই বাংলাদেশি প্রবাসীর ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


Share: