বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের সবুজসংকেত পাওয়ার পরই দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৮৮ সালে পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির ভাসমান তেল ডিপো চালুর পর এলাকায় জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। প্রতিদিন শত শত শ্রমিকের পদচারণায় মুখর থাকত ডিপো এলাকা। চিলমারী বন্দরের কাছে রমনা রেলস্টেশন থাকায় অল্প দূরত্বে রেললাইন সম্প্রসারণ করে পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনে জ্বালানি তেল সরবরাহেরও সম্ভাবনা ছিল।
অভিযোগ অনুযায়ী, আশিক কোল্ড স্টোরেজের সামনে থাকা সরকারি গাছগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যান সাংবাদিকরা। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং গাছের ক্ষয়ক্ষতির বিভিন্ন দৃশ্য ভিডিওতে ধারণ করেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভীমজানি এলাকার মুকুল হোসেন তার জমিতে সেচের কাজ শুরু করলে পাশের জমিতে কিছু পানি চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সাজেদুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
বিশেষ করে মোংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে গড়ে উঠেছে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ। স্বল্প খরচে ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে একশ্রেণির ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠছেন বলে অভিযোগ রয়েছে। তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার অভিজ্ঞতা কিংবা সংশ্লিষ্ট কোনো নিবন্ধন নেই বলেও দাবি স্থানীয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদক রয়েছে দাবি করে তারা ভেতরে প্রবেশ করেন এবং তল্লাশি শুরু করেন।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার অভিযোগের দৃশ্য ধারণ করতে যান নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারিক।
লিখিত বক্তব্যে ওমর ফারুক অভিযোগ করেন, গত ২৮ আগস্ট কয়েকটি অনলাইন পোর্টাল ও ব্যক্তিগত ফেসবুক পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার বোন নার্স মোছা. তাসমিয়া সুলতানাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। এসব প্রচারণায় তার বোন ও পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রয়াত নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান মৃত্তিকা ও তার মা শাহনাজ পারভীনের হাতে চেক তুলে দেন।
পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাসপাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. আল আমিনের সঙ্গে খালপাড়া গ্রামের জুয়েলের ১৩ বছর বয়সী মেয়ে মোছা. জেরিনের বিয়ের আয়োজন করা হয়। জেরিন সমাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।