পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে মারধর শুরু করেন তোজাম সরকার ও তাঁর লোকজন।
আয়োজকেরা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বছর কক্সবাজারে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ পরিচালনা করে। এই কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, আটা, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়ার সুযোগ রয়েছে। সেখান থেকে সংগ্রহ করা প্লাস্টিকের একটি অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘প্লাস্টিক দানব’।
পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এ গবেষণার ফল ২০২৫ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়। গবেষণায় ২২ বছর বয়সী নারী থেকে শুরু করে মধ্য চল্লিশের নারীদের ডিম্বাণু পরীক্ষা করা হয়।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনের ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।
পুলিশ জানায়, পত্নীতলা থানার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় রীপা গোমেজের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সরকার, ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি ও শিক্ষা খাতের প্রায় ১৫০ জন প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন।
পার্থ মন্ডল জানান, ক্ষিতিশ মন্ডল ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া অভিনয় করেছেন ফারিন খানসহ আরও অনেকে। দর্শকদের একটি বড় অংশ অভিনয়শিল্পীদের কাজ ও নাটকের নির্মাণের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি গল্পের মৌলিকত্ব নিয়েও চলছে আলোচনা।