তন্ত্র, রহস্য, ভয় আর প্রতিশোধের গল্প নিয়ে পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা ‘ডাকিনী বিদ্যা’। সৌনব নাগ পরিচালিত এই ছবিতে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডাকিনী বিদ্যার ভিন্ন এক দিক তুলে ধরা হবে। মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয় নিয়ে মানুষের মনে যে ভয় রয়েছে, সেই ধারণাকে ঘিরেই এগোবে ছবির গল্প।