Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / পর্দার খলনায়ক এবার শিল্পীদের কল্যাণে - Chief TV

পর্দার খলনায়ক এবার শিল্পীদের কল্যাণে - Chief TV

2026-10-29  আহমেদ সাব্বির রোমিওঃ  29 views
পর্দার খলনায়ক এবার শিল্পীদের কল্যাণে - Chief TV

ঢালিউডের পরিচিত খল-অভিনেতা শিবা শানু এবার পেলেন নতুন দায়িত্ব। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তাঁর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদায় আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে এ পদে ছিলেন শাওয়াল খানম।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পর্দায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এবার অভিনয়ের বাইরে শিল্পীদের কল্যাণে কাজ করার সুযোগ পেলেন শিবা শানু। নতুন দায়িত্বে শিল্পীদের বিভিন্ন সমস্যা, তাঁদের সহায়তা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে তাঁর। তবে দায়িত্ব গ্রহণের পর কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দীর্ঘদিনের অভিনয়জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিল্পীদের পাশে দাঁড়ানোই হবে তাঁর নতুন দায়িত্বের অন্যতম ক্ষেত্র। পর্দায় নেতিবাচক চরিত্রে পরিচিত শিবা শানুর এই নতুন দায়িত্ব তাই চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


Share: