রাজধানীর বাইরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাংলার চিরায়ত সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঠাকুরগাঁওয়ে মাত্র পাঁচ টাকায় পাঁচ ধরনের পণ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। সংগঠনটির এ উদ্যোগে দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবার পেয়েছে পূজার প্রয়োজনীয় সামগ্রী।
কানাডার মন্ট্রিয়ালে বসবাস করেও বাংলার সংস্কৃতি ও শেকড়ের টান হৃদয়ে ধারণ করে চলেছেন প্রবাসী বাঙালি কণ্ঠশিল্পী জেনিফার গমেজ। শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন সময়ে শাড়ি আর বাঙালিয়ানার সাজে তিনি তুলে ধরেছেন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির স্নিগ্ধ সৌন্দর্য।
টাঙ্গাইল শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
দুর্গাপূজার আনন্দে মেতে উঠে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপে ঘোরাঘুরি, ঢাক বাজানো ও ঢাকের তালে নাচের ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
একসময় হরতাল-অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া রাজনৈতিক শক্তির সঙ্গে আজকের বিরোধী দল একসঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, সংস্কার এবং উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর এবং সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা চলাকালে নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হয়নি এবং দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকিও নেই বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে দেখা যায় মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার অপরূপ প্রতিমা। দশ হাতে দশটি অস্ত্র ধারণ করে তিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের প্রতীক হিসেবে পূজিত হন। তবে দেবীর হাতে থাকা অস্ত্রগুলো শুধু যুদ্ধের উপকরণ নয়, হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণে প্রতিটির রয়েছে আলাদা তাৎপর্য।
প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা চলে। তবে এ বছরের তিথির বিশেষ বিন্যাসের কারণে পূজার আয়োজন ছয় দিন ধরে চলবে। নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।