ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন জানান, কয়েকটি জমি কেনার পর নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেছিলেন তিনি। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন হয়নি। এক সপ্তাহের মধ্যে কাজ করে দেওয়ার কথা বলে তহসিলদার শরীয়ত উল্লাহ তাঁর কাছে ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন।