শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজাপুর থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। থানার ৩৪ নম্বর এ মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার ২৭ নম্বর আসামি তুরাগ মৃধা রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মতিউর রহমান টুকু মৃধার ছেলে।