জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়ার বাসিন্দা শামসুন নাহার জমি রেজিস্ট্রি করতে নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে রাউজান সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে।