বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আমিন উদ্দিন ও শিহাব মোল্লা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন।