মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সদস্য আল আমিন এ সম্মাননা স্মারক তুলে দেন।
আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের দ্রুত কারাগার থেকে মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। নতুন এ ব্যবস্থায় জামিন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ জুন) ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে সারুপ নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র মঙ্গলবার দুপুরে নি'খোঁজ হয়।
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের রিয়াজুল ইসলাম মাস্টারের ছেলে।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য অবকাঠামো, জমির উপযোগিতা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়ে
ঠাকুরগাঁও থেকে বিভিন্ন ট্রাকে ভারতীয় গরু পরিবহনের দৃশ্য চোখে পড়ছে। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে এসব গরু বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতীয় গরু প্রবেশের ঘটনায় খামারিরা উদ্বিগ্ন হলেও জানে না প্রশাসন।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে হঠাৎ করেই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন মাছুয়ার পাড়া গ্রামে কয়েক দিনের ব্যবধানে শিশু, নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় এই রোগের বিস্তার ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী চড়ক মেলা ও হস্তকারুশিল্প প্রদর্শনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির প্রাণ ফিরে এনে পুরো এলাকাকে রূপ দেয় এক উৎসবমুখর জনসমুদ্রে।