Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / তারেক রহমানের কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া - Chief TV

তারেক রহমানের কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া - Chief TV

2026-09-04  মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  28 views
তারেক রহমানের কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া - Chief TV

বগুড়ার শেরপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি পিয়ার হোসেন পিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু ও হাসানুল মারুফ শিমুল এবং দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম করে আসছেন। তাঁর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Share: