লেখক: মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
Posts by মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ:
বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম করে আসছেন। তাঁর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।
তামিম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভীমজানি এলাকার মুকুল হোসেন তার জমিতে সেচের কাজ শুরু করলে পাশের জমিতে কিছু পানি চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সাজেদুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার মির্জাপুর পুরাতন হাটপাড়া এলাকার বাসিন্দা মো. আল মামুনের সঙ্গে একই এলাকার কয়েকজনের জমিজমা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই চেম্বার খুলে চিকিৎসার নামে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ ব্যবহারের পরামর্শ এবং অস্ত্রোপচারও করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। আইসক্রিম আকর্ষণীয় করতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি এবং বিষাক্ত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। নোংরা পরিবেশে আইসক্রিমের কাপও তৈরি করা হচ্ছিল। পরে ফ্রিজ তল্লাশি করে এসব উপাদানে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম মজুদ পাওয়া যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। এখানকার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার দলিল নিবন্ধন হয়। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
‘হাতে বল, পায়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে আজাহার আলীর ব্যক্তিমালিকানাধীন জমিতে থাকা জলপাই ও পিতরাজ প্রজাতির সাতটি বড় গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এসব গাছে দীর্ঘদিন ধরে কয়েকশ পরিযায়ী শামুকখোল পাখি বাসা তৈরি করে বসবাস করছিল।
জলাবদ্ধতার কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে যেতে পারছে না। মাদ্রাসা শিক্ষকদের ভাষ্য, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো মাঠ বৃষ্টির পানিতে ডুবে যায়।