Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি ইরানের, অবগত মার্কিন সিক্রেট সার্ভিস - Chief TV

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি ইরানের, অবগত মার্কিন সিক্রেট সার্ভিস - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  47 views
ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি ইরানের, অবগত মার্কিন সিক্রেট সার্ভিস - Chief TV

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির একটি ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিষয়টি নজরে এসেছে মার্কিন সিক্রেট সার্ভিসেরও। সংস্থাটি জানিয়েছে, তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন যেকোনো বিষয় তদন্ত করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক ই-মেইলে এ তথ্য জানান। তিনি বলেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত এবং সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যেকোনো বিষয় তদন্ত করে। তবে অভিযান ও নিরাপত্তার স্বার্থে সুরক্ষাসংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রচার করা হয়। এতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়। ভিডিওতে দাবি করা হয়, ব্যারনের ওপর নজরদারি করা হচ্ছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তবে ভিডিওতে কথিত হত্যাচেষ্টার কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা দাবিগুলোর সত্যতা নিশ্চিত করার মতো তথ্য উপস্থাপন করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে তিন দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকি অব্যাহত রয়েছে। এর মধ্যেই ট্রাম্পের ছেলেকে ঘিরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন ভিডিও প্রচারের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Share: