ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি রাখা হয়েছে।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কাছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে তার ছোট মেয়ে রিনা বেগমের জিম্মায় পৌঁছে দেয়। একই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই নয়, তার করা বিভিন্ন মন্তব্য নিয়েও সময়ের সঙ্গে সঙ্গে নতুন করে আলোচনায় আসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফুটবলের বাণিজ্যিকীকরণ নিয়ে তার দেওয়া এক পুরোনো বক্তব্য বর্তমান সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্বকাপ শেষে অবসর নেবেন—এমন আলোচনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি তার বোন কাতিয়া আভেইরো দাবি করেন, এই বিশ্বকাপই হতে পারে পর্তুগিজ তারকার জাতীয় দলের শেষ অধ্যায়। তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন রোনালদো নিজেই।
ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ওপর একটি লাল পতাকা রাখা হয়েছে। শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের সময় এই চরম বিভ্রাট ঘটে। ওই কেন্দ্রে মনোহরদী সরকারি কলেজের ৬১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে দুটি কক্ষের শতাধিক শিক্ষার্থীকে নির্ধারিত নতুন সিলেবাসের প্রশ্ন না দিয়ে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেট, ১২১ কোডের সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্নপত্র দেওয়া হয়।
পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে পরীক্ষার্থীরা বলেন, আমাদেরকে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের ফলাফল এখন ঝুঁকিতে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে তিশা মেসের সবার অলক্ষ্যে ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন।
দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে চাকরি করার পর অফিস থেকে সামান্য চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে এক পিয়নকে বরখাস্ত করেছিল প্রশাসন। তবে এই চরম সিদ্ধান্তকে অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থী আখ্যা দিয়ে ওই পিয়নের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সসম্মানে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে নতুন কোনো আপডেট না থাকলেও পুরো বিষয়টি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে হাবিবুর রহমান নামের এক টোকাই ওই ময়লার ভাগাড়ে ভাঙারি ও বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি সেখানে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখতে পান।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ বিকেলে আওয়ামী লীগের এই নেত্রীকে আদালতে হাজির করে পুলিশ।