ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ এক সহকারী সচিব মো. সেলিম শিকদারের ব্যাংক হিসাবে মিলেছে প্রায় ১৭ কোটি টাকার রহস্যময় লেনদেন। অথচ সরকারি বেতন কাঠামো অনুযায়ী তার মাসিক আয় সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ হাজার টাকা। সেখানে এই বিপুল অঙ্কের টাকার উৎস কোথায়— তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ফ্রান্স প্রবাসী জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের বগুড়াস্থ বাড়ির সামনে রাতের আঁধারে অগ্নিসংযোগের চেষ্টা করা
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোটর শ্রমিকদের হামলার শিকার হন সাংবাদিক মো. রায়হান হোসেন। ঘটনার পর এটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়, যার পরপরই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালি বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে, অভিযুক্ত আরও ৯ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বগুড়ায় এক বেকারি ব্যবসায়ীকে হত্যা মামলায় স্ত্রী ও খালাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়ার সম্পর্ক ও পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের নেতৃত্বে নতুন ইতিহাস লিখলেন জোহরান মামদানি। প্রথমবারের মতো কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ এই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ এলাকা ঘোষণা করেছে সরকার।
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার নির্বাচনী আইনে যুক্ত হয়েছে ‘না ভোটের’ বিধান। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার সুযোগ শেষ হলো। ভবিষ্যতে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনগণের মতামতই হবে চূড়ান্ত।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সিলেট বিভাগের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “গুম-খুন আর ফিরে আসবে না, আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার রায়।” তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে যারা সরকার গঠন করবেন, তারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন।