ইসলামি বিশ্বাস অনুযায়ী জিনের অস্তিত্ব বাস্তব এবং পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। অনেকের মধ্যে জিনের প্রভাব বা জিনের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামি শরিয়তে কিছু ব্যাখ্যা ও বিধান উল্লেখ করেছেন আলেমরা।
কোরআনুল কারিমের সুরা আর-রাহমানের ৫৬ নম্বর আয়াতে জান্নাতের হুরদের বর্ণনায় বলা হয়েছে, তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এ আয়াতের ব্যাখ্যায় ইবনুল জাওজি (রহ.) উল্লেখ করেছেন, এর মাধ্যমে বোঝা যায়, জিনদেরও নারী-পুরুষ উভয় সত্তা রয়েছে এবং তাদের কিছু বৈশিষ্ট্য মানুষের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
ইসলামি ফিকহে জিন ও মানুষের সম্পর্কের বিষয়টি কয়েকটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। আলেমদের মতে, ঘুমের মধ্যে কোনো ব্যক্তি সহবাসের মতো অনুভূতি পেলে এবং ঘুম থেকে উঠে বীর্য দেখতে পেলে তার জন্য গোসল ফরজ হবে। তবে শুধু স্বপ্ন দেখার পর বীর্যের কোনো চিহ্ন না থাকলে গোসল ফরজ হবে না।
এছাড়া কোনো জিন মানুষের আকৃতি ধারণ করে কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, ফিকহের আলোচনায় এমন পরিস্থিতিকে সম্ভব হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক, গোসল ফরজ হওয়ার বিধানের কথা উল্লেখ করেছেন কিছু আলেম।
অন্যদিকে, কোনো জিন অদৃশ্য অবস্থায় মানুষের সঙ্গে এমন অভিজ্ঞতার সৃষ্টি করলে এবং বীর্যপাত ঘটে, তাহলে অধিকাংশ ফকিহের মতে গোসল ফরজ হবে। তবে বীর্যপাত না হলে এ বিধান প্রযোজ্য নয় বলে মত দিয়েছেন তারা।
ইসলামি শরিয়তের নির্দেশনা অনুযায়ী, পবিত্রতা ও ইবাদতের ক্ষেত্রে শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ধরনের বিষয়ে বিভ্রান্তি বা সন্দেহ তৈরি হলে অভিজ্ঞ ও বিশ্বস্ত আলেমদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।