ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।