তারেক বাড়িতে ফিরে না আসায় এবং তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্র ধরে মোবাইল ফোনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে সাহেলকে গ্রেপ্তার করা হয়।