মা শ্রীদেবীকে হারানোর শোক আজও অভিনেত্রী জাহ্নবি কাপুরের জীবনের অন্যতম বেদনাদায়ক অধ্যায়। সেই কঠিন সময়ে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও তার পাশে দাঁড়িয়েছিলেন প্রেমিক শিখর পাহাড়িয়া। জাহ্নবির দুঃসময়ে পাশে থাকার জন্য পড়াশোনার মাঝেই লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে এসেছিলেন তিনি।