চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তুলনামূলকভাবে পিছিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। তবে তিন বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি।