ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
ইসরায়েলের আগামী মঙ্গলবারের সাধারণ নির্বাচন ঘিরে দেশটির রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। তিন দশকের বেশি সময় ধরে দেশটির রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার ক্ষমতা হারাতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
পুলিশ বাহিনীর যানবাহনসংকট দূর করতে ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাধারণ অভিযান পরিচালনার জন্য যানবাহন কিনতে ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং বিশেষায়িত যানবাহন কিনতে ২ হাজার ২৮১ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনা জগতের পরিচিত মুখ তুলনা আল হারুন মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি পোস্ট করেন ওমর সানি।
অন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান। তবে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনায় আপত্তি জানালেও একজন বাবা হিসেবে ওই ব্যক্তির পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শাহজালাল রুমি জানান, তিনি মাদ্রাসার অধ্যক্ষের কক্ষের বাইরে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করেন। পরে অভিযুক্ত শিক্ষক এলে তাঁকে ঘটনার বিষয়ে প্রশ্ন করেন। রুমির ভাষ্য অনুযায়ী, শিক্ষক তাঁকে জানান, তিনি শিশুটির সঙ্গে জোরাজুরি করেছেন এবং তাকে চুমু দিয়েছেন। এ কথা শোনার পর একজন অভিভাবক হিসেবে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন।
পরিবার সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিফাতুন ছিলেন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে থাকায় সিফাতুন শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বছর বয়সী শিশু কোহেন উইলিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কেন ফস্টার পদত্যাগ করেছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ হত্যাকাণ্ডকে বলপ্রয়োগের ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
নিহতের চাচা স্বপন মিয়ার ভাষ্য অনুযায়ী, বুধবার প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নেন। সে সময় নারকেলগাছে ওঠার প্রস্তুতি নেওয়ার আগে রুনা আক্তারের ভাতিজা মাহিদ মিয়া এসে নারকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তার ও মাহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দাওয়াত খেতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।