ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের পদায়ন বাতিলের দাবিতে টানা ১৩ দিন ধরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে কলেজের ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে স্নাইপার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরে আবু বকর বলেন, ‘কমেন্টটি মজা করে করছি। কোনো উদ্দেশ্য ছিল না। ভুল হয়ে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ অঞ্চলের সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সৈকত বন্ধের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর আগে দেশটির উপকূলীয় এলাকায় তেল ছড়িয়ে পড়া ঠেকাতে অভিযান চালানোর খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে করা মামলায় মো. আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে না পারার অভিযোগ তুলে বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হলে সরকারের অবিলম্বে সরে দাঁড়ানো উচিত।
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো করেছেন বিজয়—এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, বিজয় শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকে অনুসরণ করেন না বলে জানা গেছে।
খুলনায় দুই মাসের বকেয়া বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।
পরিবেশগতভাবে সংকটাপন্ন প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হচ্ছে। তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক যাতায়াতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।
শিউলি ফুলের প্রতি ভালোবাসা থেকেই এবারের জন্মদিনের আয়োজন সাজিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর ইচ্ছা পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি, তা জানাননি অভিনেত্রী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।