Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / বেনাপোল পৌর মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা - Chief TV

বেনাপোল পৌর মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা - Chief TV

2026-08-17  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  23 views
বেনাপোল পৌর মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা  - Chief TV

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

রোববার (১৬ আগস্ট) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৯ম দিনের মতো গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, নির্বাচিত হলে গরিব ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় তাদের পাশে থাকবেন। বেনাপোল পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান এই মেয়র প্রার্থী।

প্রচারণায় বেনাপোল পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: