2026-08-19মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
দারিদ্র্যের কারণে দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছিলেন রোকেয়া বেগম। চিকিৎসার খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। পরে রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পান তিনি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও দেখুন
2026-08-17ডেস্ক রিপোর্ট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় মায়াকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে এসে দ্রুত দাফনের প্রস্তুতি নেন।
আরও দেখুন
2026-08-14মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আরও দেখুন
2026-08-13মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, এগুলো ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র।
আরও দেখুন
2026-07-21মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি
উচ্ছাস শিকদার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা এবং শিক্ষকদের দিকনির্দেশনা তাকে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য আত্মবিশ্বাস জুগিয়েছে। যুক্তরাষ্ট্রে মাইক্রোবায়োলজি বিষয়ে উন্নত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং মানবকল্যাণে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য।
আরও দেখুন
2026-07-18ডেস্ক রিপোর্ট
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ভারতে থাকা বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে।
আরও দেখুন
2026-07-16ডেস্ক রিপোর্ট
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও দেখুন
2026-07-16ডেস্ক রিপোর্ট
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিহত হন।
আরও দেখুন