2026-10-18ডেস্ক রিপোর্ট
দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর দাবি, নিরাপত্তাঝুঁকি ও সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
আরও দেখুন
2026-10-18ডেস্ক রিপোর্ট
মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে লঞ্চঘাটসংলগ্ন নদীতে কচুরিপানার সঙ্গে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছাত্রদল থেকে পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেন স্বপন গোলদার। ওই চিঠিতে তিনি ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর কয়েক দিন পর, গত ১৬ অক্টোবর ঘোষিত সালথা উপজেলা যুবলীগের নতুন কমিটিতে তাঁকে পাঁচ নম্বর সহসভাপতি হিসেবে রাখা হয়।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
আরও দেখুন
2026-10-17মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ সংঘর্ষ হয়।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ডেঙ্গুতে মাত্র ২১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন রাজধানীর মিরপুরের ভাষানটেকের বাসিন্দা বাবুল হক ও নাজমিন আক্তার। তাঁদের বড় ছেলে মো. নাজমুল হাসান ইফতি (২৪) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন