2026-10-22ডেস্ক রিপোর্ট
শিশুটির মৃত্যুর বিষয়টি সম্প্রতি সামনে আসে। পুলিশ জানায়, মঞ্জু পালাক্কাডে তাঁর বসতিতে ফিরে গেলেও সঙ্গে শিশুটি ছিল না। এ বিষয়ে বসতির দায়িত্বে থাকা ব্যক্তি জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ। পরে ওই ব্যক্তি পুলিশকে বিষয়টি জানান
আরও দেখুন
2026-10-22ডেস্ক রিপোর্ট
গত মঙ্গলবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার পুলিশ লাইনে বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী ‘শস্ত্রপূজা’ বা অস্ত্রপূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের অস্ত্র ও যানবাহনের পূজা করা হয়। এ সময় রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা একে-৪৭ রাইফেল দিয়ে গুলি ছোড়েন।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা নেভিগেটর নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তির মুখাবয়ব সংযুক্ত করে রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
ইরানের বর্তমান সরকারকে উৎখাত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সম্ভাব্য নতুন প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ। চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরি নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে সমর্থন নিয়ে টানাপোড়েন থাকায় প্রতিযোগিতা ক্রমেই জটিল হয়ে উঠছে।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
কেনিয়ায় তথাকথিত ‘ডুমসডে কাল্ট’ বা প্রলয়বাদী ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জিকে ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। একই মামলায় গোষ্ঠীটির আরও ২৮ নেতাকেও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
আরও দেখুন
2026-10-21ডেস্ক রিপোর্ট
প্রতিবেদনে বলা হয়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর সামনে আসার পর কাবা শরিফের পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ব্যবহার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিচয় ও ঘটনা সম্পর্কে বিভিন্ন দাবি প্রচার করা হয়।
আরও দেখুন
2026-10-19ডেস্ক রিপোর্ট
আলজেরিয়ার ১৩২ বছর বয়সী প্রবীণ নারী হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। জীবনের শেষ দিকে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা এই নারীর মৃত্যুর খবর সম্প্রতি প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তাঁর হজ পালনের বিশেষ ভিডিওচিত্রও শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।
আরও দেখুন