2026-10-18ডেস্ক রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের ছিল।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাঁকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালত ৫০ হাজার রুপির মুচলেকা জমা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করবেন না—এমন অঙ্গীকারের শর্তে তাঁর মুক্তির নির্দেশ দেন।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, নিহত নারী কমান্ডারের নাম আফসানেহ আঘিলা। মেহরেস্তান শহরে নিজের বাড়ির সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তবে এ হত্যাকাণ্ডে কারা জড়িত, সে বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
একসময় কল্পবিজ্ঞান বলে উড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ভাবনাকে। এবার উড়তে সক্ষম গাড়ির প্রদর্শনী দেখিয়ে নতুন করে আলোচনায় এসেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে গত বৃহস্পতিবার এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সেন্ট্রাল পার্কে দেড়শ বছরের বেশি সময় ধরে চলে আসছে ঘোড়ার গাড়ি। একসময় যাতায়াতের মাধ্যম হলেও সময়ের সঙ্গে এটি নগরের ইতিহাস ও পর্যটন ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। তবে প্রাণীর নিরাপত্তা ও জনদুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় এবার এই ঐতিহ্য বন্ধের উদ্যোগ নিয়েছেন নগরটির আইনপ্রণেতারা।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া। প্রথম সংবাদ সম্মেলনে অস্বস্তিকর উপস্থিতি, আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়ে বিতর্ক এবং সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রশ্নের মুখে তাঁর আকস্মিক বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে দলটির এটিই প্রথম অংশগ্রহণ।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভোর হওয়ার আগেই আকাশজুড়ে দেখা গেল ব্যতিক্রমী আলোকচ্ছটা। স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের পর আকাশে ছড়িয়ে পড়ে জেলিফিশের মতো দেখতে বিশাল আলোর মেঘ। বিজ্ঞানীদের ভাষায়, এ ধরনের দৃশ্যকে বলা হয় ‘জেলিফিশ ক্লাউড’।
আরও দেখুন
2026-10-17ডেস্ক রিপোর্ট
ভারতের বর্তমান সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন নির্বাচন ও সংবিধানসম্মত উপায়েই হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে ভারতের সংবিধান ও ভোটাধিকারকে গুরুত্ব দেন এই অভিনেতা।
আরও দেখুন