Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন - Chief TV

লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন - Chief TV

2026-08-17  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  34 views
লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন - Chief TV
​লালমনিরহাট: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। আজ ১৬ আগস্ট,২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লালমনিরহাট-এর যৌথ আয়োজনে সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র‍্যালির শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রী।

​উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরবর্তীতে জেলা অডিটোরিয়াম (পুরাতন)-এ এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় মৎস্য খাতের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা মৎস্য অফিসার জনাব সারোয়ার জাহান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার এবং স্থানীয় সম্মানিত মৎস্যজীবী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share: