Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু - Chief TV

পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  39 views
পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু - Chief TV

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ আগুন লাগে।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পর ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নবজাতকের মৃত্যু হয়।

পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় গাইনি ওয়ার্ডে মোট ১৫টি শিশু চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: