দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে এত দিন তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার। এবার অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি।