ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন।
পার্থ মন্ডল জানান, ক্ষিতিশ মন্ডল ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া অভিনয় করেছেন ফারিন খানসহ আরও অনেকে। দর্শকদের একটি বড় অংশ অভিনয়শিল্পীদের কাজ ও নাটকের নির্মাণের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি গল্পের মৌলিকত্ব নিয়েও চলছে আলোচনা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গাপূজা চলাকালে নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপির বেশি আয় করলেও ভারতে প্রথম দিনের আয়ের হিসাবে অভিনেতার আগের সিনেমা ‘কুলি’র রেকর্ড ভাঙতে পারেনি ছবিটি।
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক বার্তায় নিজের মনের কথা তুলে ধরেছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীকে হারানোর পরও স্বাভাবিক জীবনযাপন করায় নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সেই আক্ষেপের পাশাপাশি প্রয়াত স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।
অভিযোগ সূত্রে জানা যায়, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সবুজ পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ঢাকা মেট্রো-গ-৩২-২৫৬৫ নম্বরের একটি প্রাইভেটকার কেনেন। গাড়িটি ব্যবহার করে ঢাকায় ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এনসিপি গঠন পর্যন্ত দায়বদ্ধতা থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও উপজেলা পর্যায়ে দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানিয়েছিলেন। এরপরও তাঁর মতামত ছাড়াই কমিটিতে নাম রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পদ-পদবি নয়, বরং ব্যক্তির জনপ্রিয়তা ও জয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী বাছাই করবে বিএনপি। প্রতীকবিহীন এ নির্বাচনে দল একজনকে সমর্থন দেবে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হয়নি এবং দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকিও নেই বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।