অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর। শিশু আইন অনুযায়ী, অভিযোগপত্রে ওই দুই কিশোরকে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা, ২০১ ধারায় আলামত নষ্ট এবং ৩৪ ধারায় যৌথভাবে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অপ্রতিমকে ঘিরেই ছিল বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ও মা নাহিদা বেগমের সব স্বপ্ন। সন্তানকে হারানোর পর তাঁদের জীবন যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে—অপ্রতিমকে নিয়ে কাটানো দিনগুলো আর তাকে ছাড়া বেঁচে থাকার কঠিন বাস্তবতা।
জানা যায়, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে রুচিশীল, সুস্বাদু ও টাটকা খাবার পরিবেশনের পাশাপাশি অগ্রিম অর্ডারের মাধ্যমে বিভিন্ন স্থানে খাবার সরবরাহ করা হবে। এছাড়া আধুনিক ব্যবস্থাপনার কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলরুম বুকিংয়ের সুবিধাও রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় প্রতিবাদ করেছে। এ কারণেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন।
জনগণের দাবি ও সমস্যার সমাধান না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেছেন, দেশ বর্তমানে ‘জাহান্নামে’ পরিণত হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটবে।
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার দায় থেকে সরকার রেহাই পাবে না এবং জনগণও তাদের ক্ষমা করবে না।
হাসপাতালের টয়লেটের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। ছয়টি টয়লেটের মধ্যে পাঁচটিই বন্ধ রয়েছে উল্লেখ করে অন্তত টয়লেটগুলো ঠিক রাখার নির্দেশ দেন তিনি। একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়।