ডিজিটাল বিনোদনের দুনিয়ায় নতুন রেকর্ড গড়েছে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে নাটকটির ভিউ ১৭০ কোটি বা ১ দশমিক ৭ বিলিয়ন ছাড়িয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রচার শেষ হওয়ার আগেই মাত্র ২৩টি পর্ব প্রকাশের পর এই মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিকটি।