ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ. এম. নুরুজ্জামান মিয়া।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি হয়েছেন মো. জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার। যুগ্ম সম্পাদক সৈয়দ আল হাদী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি এবং সদস্যপদ উন্নয়ন সম্পাদক হয়েছেন আব্দুল আহাদ পাঠান, এফআইপিএ, এফএফএ।
এ ছাড়া কল্যাণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার, ক্রীড়া সম্পাদক মো. আলামিন, সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক এবং দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোফাকখারুল ইসলাম পারভেজ, মো. ফয়েজ আহমেদ, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সরজিৎ কুমার সাহা, এম. এ. কুদ্দুস এবং মোহাম্মদ সোলায়মান উদ্দিন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতারা জানান, নতুন কমিটি অ্যাসোসিয়েশনকে গতিশীল করার পাশাপাশি হিসাববিজ্ঞান পেশাজীবীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন, আর্থিক খাতে কর্মরত গ্র্যাজুয়েটদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং এবং সম্মিলিত অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়া হবে।
অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, অ্যালামনাইদের সহযোগিতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে একটি সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্য। এ লক্ষ্যে আগামী মাসগুলোতে মেন্টরশিপ কর্মসূচি, পেশাগত কর্মশালা ও নেটওয়ার্কিং আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্বে থাকা তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সদস্যরা ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।